আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): চলমান জি-৭ (G7) সম্মেলনের সাইডলাইনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে এক দ্বিপক্ষীয় আলোচনায় এমন মন্তব্য করে ট্রাম্প।
বৈঠকে ডোনাল্ড ট্রাম্প বলে, যুক্তরাষ্ট্রের সমর্থন না থাকলে ইসরায়েল টিকে থাকতে পারত না। আর আমি যদি ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ না করতাম, তবে দেশটির কোনো অস্তিত্বই থাকত না।
কারণ অন্য কোনো মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলের সুরক্ষায় আমার মতো এমন কঠোর ও নজিরবিহীন পদক্ষেপ নেওয়ার সাহস দেখাত না।
ট্রাম্পের দাবি, সে মধ্যস্থতা না করলে অনেক আগেই ইসরায়েল মানচিত্র থেকে মুছে যেত। তবে ইসরায়েলের প্রতি নিজের এই একচ্ছত্র সমর্থনের কথা ফলানোর পাশাপাশি বর্তমান পরিস্থিতি নিয়ে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর নিজের অসন্তোষের কথাও লুকাননি ট্রাম্প।
লেবানন ইস্যুতে তিনি নেতানিয়াহুকে চরম সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। ট্রাম্প সতর্ক করে বলে, লেবাননে ইসরায়েলের ঘন ঘন ও অনবরত সামরিক হামলা মধ্যপ্রাচ্যের শান্তি চুক্তিকে বড় ধরনের ঝুঁকির মুখে ফেলছে।
লেবাননের গৌরবময় অতীতের স্মৃতিচারণ করে মার্কিন প্রেসিডেন্ট বলে, লেবানন একসময় মধ্যপ্রাচ্যের একটি সমৃদ্ধ দেশ ছিল। এটি পরিচিত ছিল বিশ্বখ্যাত অধ্যাপক, চিকিৎসক ও আইনজীবীদের দেশ হিসেবে। মেধাবী ও সুশিক্ষিত মানুষের এক বড় কেন্দ্র ছিল লেবানন। কিন্তু চলমান যুদ্ধবিগ্রহের কারণে দেশটির বর্তমান পরিস্থিতি অত্যন্ত শোচনীয় হয়ে পড়েছে।
Your Comment